ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ঢাকা দলে করোনার হানা

     ঢাকা দলে করোনার হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জৈব সুরক্ষা বলয়ে থেকেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ঢাকার প্রথম পর্ব শেষে সবকয়টি দল এখন অবস্থান করছে চট্টগ্রামে।

    ঢাকায় চারটি ম্যাচ খেলে আজ (২৮ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামার আগেই নেমে আসে ঢাকা দলে দুঃসংবাদ। শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানা কোভিড পজিটিভ হয়েছেন। এমন খবর নিশ্চিত করেছে মিনিস্টার ঢাকার মিডিয়া বিভাগ থেকে।


    জানানো হয়েছে, মিনিস্টার ঢাকার বাঁহাতি পেসার ইসুরু উদানা বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।উদানাকে বিসিবির মেডিকেল প্রটোকল মেনে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে সার্বক্ষণিক দেখভাল করছেন বিসিবির মেডিকেল বিভাগ।

    উদানা চলতি আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। চার ম্যাচে উইকেট নিয়েছেন ৩টি। মিনিস্টার ঢাকা গত চার ম্যাচে জিতেছে মাত্র ১টি ম্যাচ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ