ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ১২৯ সন্তানের বাবা তিনি, লক্ষ্য ১৫০

     ১২৯ সন্তানের বাবা তিনি, লক্ষ্য ১৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমায় মাঝেমধ্যে দেখা যায়, সন্তান না হলে স্পার্ম বা শুক্রাণুর দাতার মাধ্যমে সন্তান ধারণ করাতে। কিন্তু বাস্তবে সিনেমাকেও হার মানিয়েছেন ব্রিটেনে বসবাস করা ৬৬ বছর বয়সী ক্লাইভ জোন্স নামে এক ব্যক্তি। পেশায় সাবেক এই শিক্ষক শুক্রাণু দাতার কাজ করে ১২৯ সন্তানের বাবা হয়েছেন। শিগগিরই তার আরও ৯টি সন্তানের জন্ম হতে চলেছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত প্রায় ১০ বছর ধরে স্পার্ম ডোনেশনের কাজ করছেন তিনি। ক্লাইভের আরও ৯ সন্তান জন্ম নিলে তিনি মোট ১৩৮ সন্তানের জৈবিক বাবা হবেন। তবে তার লক্ষ্য ১৫০ সন্তানের বাবা হওয়া। এরপরই এ কাজ থেকে বিদায় নেবেন তিনি।

     

    তথ্যমতে, যারা স্পার্ম গ্রহণ করতে চান, তারা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের চাহিদা পূরণ করার কথা জানান। তবে অবাক করার বিষয় হলো, ক্লাইভ এই কাজের জন্য কোনো টাকা নেন না।

    ক্লাইভ বলছেন, প্রায় ১০ বছর আগে সংবাদপত্রে একটি নিবন্ধ পড়ে তিনি এই ধারণাটি পেয়েছিলেন। সন্তান ছাড়া মানুষকে কতটা মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় সেটি অনুভব করেই তিনি এই কাজে আসেন। মানুষের সংসার গুছিয়ে তিনি সুখ পান।

    অবশ্য ক্লাইভের এই কর্মকাণ্ডে সতর্কতা জারি করেছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি। প্রকৃতপক্ষে ক্লাইভ তার ভ্যান থেকে শুক্রাণু দানের কাজ চালান কিন্তু প্রশাসনের কঠোর নির্দেশ রয়েছে, যে সকল দাতা শুক্রাণু দানের কাজ করবেন, তারা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে তা বিক্রি বা ক্রয় করতে পারবেন। সূত্র: ডেইলি মেইল, এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ