ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ড দগ্ধ ৩০ জনকে সহায়তা

    ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ড দগ্ধ ৩০ জনকে সহায়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডে দগ্ধ ৩০ জনকে চিকিৎসার জন্য নগদ সহায়তা প্রদান করেছে লন্ডন ভিত্তিক প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে। 

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত ২০ জনের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম। এছাড়াও আরো দশ জনকে সংগঠনের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যমে টাকা পাঠানো হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে’র পরিচালক মহিউদ্দিন মনজু। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত। 

    ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে’র পরিচালক মহিউদ্দিন মনজু বলেন, লঞ্চে অগ্নিকান্ডে যারা দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়েছে। বিষয়টি অনুধাবন করতে পেরে আমরা তাদের চিকিৎসায় এগিয়ে এসেছি। আমাদের সংগঠনের পক্ষ তাদের সামান্য সহযোগিতা করা হয়েছে। 

    গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডে ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। 
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ