ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

জানুয়ারির বৃষ্টিতে ১২২ বছরের রেকর্ড ভাঙল দিল্লি

 জানুয়ারির বৃষ্টিতে ১২২ বছরের রেকর্ড ভাঙল দিল্লি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জানুয়ারি মাসের বৃষ্টিতে ১২২ বছরের রেকর্ড ভেঙেছে দিল্লি। গত শনিবার (২২ জানুয়ারি) রাতের টানা বর্ষণ এ রেকর্ড ভাঙতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি)। 

অধিদফতরের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জানুয়ারিতে মোট ছয় দিন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার পরিমাণ ৮৮ দশমিক ২ মিলিমিটার। যা ১৯০১ সালের পর সর্বোচ্চ। এর আগে ১৯৮৯ সালের জানুয়ারিতে ৭৯ দশমিক ৭ মিলিমিটার এবং ১৯৫৩ সালের একই মাসে ৭৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ভারতের রাজধানীতে।

সফদারজং পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, চলতি জানুয়ারি মাসে (এখন পর্যন্ত) মোট ছয় দিন বৃষ্টিপাত হয়েছে, এর পরিমাণ ৮৮ দশমিক ২ মিলিমিটার। এর মধ্যে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত।

তবে পালাম পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানুয়ারি মাসে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে বৃষ্টিপাতের কারণে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার পারদ ১৪ দশমিক ৭ ডিগ্রির ঘরে নেমেছে, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম। নেমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। আর বৃষ্টিপাতের কারণে আর্দ্রতা কমে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে দিল্লি।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন