ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরফের মধ্যে বিএসএফ সদস্যের ক্রমাগত বুকডাউন, ভিডিও ভাইরাল

    বরফের মধ্যে বিএসএফ সদস্যের ক্রমাগত বুকডাউন, ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে শুভ্র বরফের মধ্যে বিএসএফের এক সদস্য বুকডাউন দিচ্ছেন। ৪০ সেকেন্ডের ভিডিওটিতে তিনি মোট ৪৭ বার বুকডাউন দিয়েছেন।

    বিএসএফের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে গত ২২ জানুয়ারি চ্যালেঞ্জ ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্টে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘ফিট ইন্ডিয়া চ্যালেঞ্জ’।

    ভিডিওতে দেখা গেছে, পুরু বরফের চাদরে ঢাকা প্রান্তরে শরীরচর্চা করে চলেছেন বিএসএফ সদস্য। বিরতি ছাড়া ৪০ সেকেন্ডে মোট ৪৭ বার টানা বুকডাউন দেন তিনি। এর মধ্যেই ভিডিওটির ভিউজ ৩২ হাজারের বেশি।

    এদিকে বরফের চাদরে মোড়া প্রান্তরে বিএসএফ সদস্যের শরীরচর্চা দেখে নেটিজেনরা মোহিত। চরম প্রতিকূল পরিবেশে দেশকে সুরক্ষিত রাখার জন্য ওই পোস্টেই তারা বিএসএফ সদস্যদের ভূয়সী প্রশংসা করেছেন।

    এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা বরফপ্রান্তরে পূর্ণ উদ্যমে ভলিবল খেলছেন। ক্রমাগত তুষারপাত তাদের খেলায় বিঘ্ন ঘটাতে পারেনি। হাঁটু পর্যন্ত বরফে ডুবে থেকে তারা ভলিবল খেলে গেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ