ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নেতাজির মূর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: মোদি

      নেতাজির মূর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: মোদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নয়া দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তিনি বলেছেন, নেতাজি সম্পর্কিত ফাইল উন্মোচন করতে পেরেছে সরকার এটা আমাদের সৌভাগ্যের। নেতাজি ব্রিটিশ শক্তির কাছে কোনওদিন মাথানত করেননি। এই যে নেতাজির মূর্তি তা গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করবে, পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। খবর হিন্দুস্তান টাইমসের।

    খবরে বলা হয়, ভারতের মহানায়কের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির বাণী স্মরণ করেন তিনি। দিল্লির বুকে নেতাজির মূর্তি কার্যত দিশা দেখাবে আগামী প্রজন্মকে এমনটাই উঠে এসেছে মোদীর বক্তব্যে।  

    নরেন্দ্র মোদি মোদি বলেন, ‘বিশ্বের কোনও শক্তি নেই ভারতকে নড়াতে পারে’- এমনটাই বলেছিলেন নেতাজি।

    ভারতের প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে আমাদের সরকার। স্বাধীনতার ১০০ বছরে এটাই অঙ্গীকার হবে। 

    এদিকে নেতাজির মূর্তি কেন এতদিন বসেনি তা নিয়ে ইতিমধ্যেই মোদি সরকারকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের চাপেই দিল্লিতে মূর্তি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ