ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দুই হাজার টাকায় ভিক্ষা করার লাইসেন্স!

    দুই হাজার টাকায় ভিক্ষা করার লাইসেন্স!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের দেশ সুইডেনের বেশ কয়েকটি শহরে ভিক্ষাবৃত্তি বেআইনি। জনজীবনের অসুবিধা দূর করতেই ২০১৮ সালে দেশটির স্কনে শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

    এর জেরে আরও কিছু শহরে ভিক্ষাবৃত্তি বেআইনি ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ। তবে স্টকহোমের পশ্চিমে অবস্থিত এসকিলস্তুনা শহরে লাইসেন্সের বিনিময়ে চালু করা হয়েছে ভিক্ষা করার বিধান।

    অবশ্য এজন্য ভিক্ষুকদের পয়সা খরচ করে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। তিন মাস ভিক্ষা করার জন্য গুণতে হবে আড়াইশ সুইডিশ ক্রোনা, বাংলাদেশি মুদ্রায় যা দুই হাজার ৩৭৫ টাকা। ভিক্ষুকদের বৈধ পরিচয়পত্রও থাকা চাই। লাইসেন্স পেতে অনলাইনে একটি ফরম পূরণ করে আবেদন করা যাবে। থানার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকেও নেওয়া যাবে আবেদনপত্র।

    লাইসেন্স ছাড়া এসকিলস্তুনা শহরের কোথাও ভিক্ষা করলে রয়েছে আর্থিক দণ্ডের বিধান। লাইসেন্স ছাড়া ভিক্ষা করে ধরা পড়লে জরিমানা দিতে হবে চার হাজার সুইডিশ ক্রোনা, বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ হাজার ৪০০ টাকা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ম চালুর পর অনেক ভিক্ষুক পেশা বদলে ফল বিক্রির কাজ শুরু করেছেন।  

    তবে এ নিয়ে সমালোচনার শেষ নেই। সমালোচকদের মন্তব্য, এই ব্যবস্থার মাধ্যমে ভিক্ষা করাকে উৎসাহিত করা হচ্ছে। ভিক্ষুকরা ভিক্ষাবৃত্তির আইনি অধিকারও পেয়ে যেতে পারেন। তবে এসকিলস্তুনা শহরের পৌর কর্তৃপক্ষের যুক্তি, শহরে কত জন মানুষ ভিক্ষা করে সে বিষয়ে তথ্য পেতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৯ সালের আগস্ট থেকে ভিক্ষুকদের জন্য লাইসেন্স দেওয়া শুরু করে এসকিলস্তুনা শহর।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ