ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

মিনিভ্যানে বিস্ফোরণ: নিহত ৬

মিনিভ্যানে বিস্ফোরণ: নিহত ৬
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মিনিভ্যানে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, যে ভ্যানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি গণপরিবহন হিসাবে ব্যবহার করা হতো। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত বছরের আগস্টের মাঝের দিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে কট্টরপন্থী সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। এরপর থেকে দেশটিতে দফায় দফায় বিস্ফোরণ এবং হামলার ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স, আলআরাবিয়া নিউজ


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন