ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পাঁচ মাসে ৩০ দেশ ভ্রমণ, বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলটের খেতাব জিতলেন এই তরুণী!

    পাঁচ মাসে ৩০ দেশ ভ্রমণ, বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলটের খেতাব জিতলেন এই তরুণী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ৩২৫ কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ সারলেন ১৯ বছর বয়সী জারা রাদারফোর্ড, অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি।

    পাইলট অভিভাবকের কাছে বড় হয়ে ওঠা জারা আকাশে উড়ে বেড়ানোকেই করেছেন জীবনের ধ্যান ও জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তার।

    ২০২১ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করেন জারা। গত বৃহস্পতিবার বেলজিয়ামের কোরত্রে শহরের মাটি ছোঁয় তার বিমানের চাকা এবং এখানেই শেষ হয় এই কন্যার বিশ্বভ্রমণ। স্পনসরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে বিমানচালনা থেকে তিনি বিরত থাকেন।

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জারা জানান, তার বিমান ৩০টি দেশ পার হলেও সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলের উপরের আকাশই ছিল তার যাত্রাপথের দুর্গমতম রাস্তা। মাইনাস ২২ ডিগি তাপমাত্রায় বিমান চালানোর সেই চ্যালেঞ্জকেও অতিক্রম করেছেন দুঃসাহসী জারা।

    আপাতত এক সপ্তাহের পুরো বিশ্রাম রয়েছেন জারা। তারপর আবার হয়তো কোনও দুর্গম যাত্রাপথে পাড়ি দেওয়ার প্রস্তুতিতে জড়িয়ে পড়বেন তিনি। সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ