ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ডুবতে থাকা গাড়িতে দাঁড়িয়ে তুলছিলেন সেলফি, অতঃপর…

    ডুবতে থাকা গাড়িতে দাঁড়িয়ে তুলছিলেন সেলফি, অতঃপর…
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরফশীতল পানিতে ডুবে যাচ্ছে গাড়ি। সেই অবস্থায় আর যাই হোক কারো অন্তত সেলফি তোলার কথা মনে হবে না। কিন্তু এই তরুণী সেটাই করেছেন। ডুবন্ত গাড়ি থেকে তাকে উদ্ধারের জন্য যখন তৎপরতা চলছিল, তখন তিনি সেই গাড়ির ছাদে দাঁড়িয়ে সেলফি তুলেছেন।

    গত রোববার কানাডার রাজধানী অটোয়ার শহরতলী মানোটিকের রাইডু নদীতে এ ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, বরফজমাট নদীর ওপরে গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে বরফের সঙ্গে সংঘর্ষ হলে গাড়িটি ডোবার উপক্রম হয়। কিন্তু ওই সময় গাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার বদলে হলদে রঙের ডুবন্ত গাড়িটির ছাদে উঠে পড়েন ওই নারী। গাড়িটি ডুবে যাওয়ার মুহূর্ত তিনি সেলফি তুলে ফ্রেমবন্দী করেন।

    এদিকে এ ঘটনার ছবিও তোলেন অপর একজন। তিনি ছবিটি টুইটারে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়। পরে অনলাইনে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন কায়াক (ছোট নৌকা) পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করছেন। ভিডিওতে ডুবে যাওয়া গাড়িটির ছাদ আংশিক দেখা যাচ্ছিল। টুইটারে পোস্ট করা ছবিতে এক নারী লিখেছেন, যখন লোকজন ওই নারীকে সাহায্য করার জন্য তাড়াহুড়া করছিলেন, তখন তিনি তুলছিলেন সেলফি!

    এদিকে স্থানীয় পুলিশ বলেছে, ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগে মোটরযান আইনে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ