ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ের মৃত্যু

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক অন্তঃসত্ত্বা নারী ও তার ৯ বছরের মেয়ে নিহত হয়েছে। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর স্বামীর এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানান, গতকাল রাতে স্বামী আব্দুল হামিদ তার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পারিবারিক কাজে গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। পথে গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি অন্য গাড়ির ওপর দুমড়েমুচড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। স্বামী ও দুই শিশু গুরুতর আহত হন।

অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামীকে আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের রাত ১১টার দিকে শারজাহ আল কুয়েতি হাসপাতালে পাঠানো হয়। তারা নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টহল ও জরুরি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। প্রথম গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়।


পিএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন