ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • লাইনে দাঁড়িয়ে মাসিক আয় পাঁচ লাখ ৬১ হাজার টাকা!

    লাইনে দাঁড়িয়ে মাসিক আয় পাঁচ লাখ ৬১ হাজার টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকিটের লাইন, কিংবা রেশনের লাইন— কোথাও লাইনে দাঁড়ানোর কথা শুনলেই যেন বিরক্তি চরমে ওঠে বেশির ভাগ মানুষের। কয়েক ঘণ্টা তো দূরে থাক, কয়েক মিনিট লাইনে দাঁড়াতেই যেন হাঁফিয়ে উঠি আমরা। কিন্তু জানেন কি, শুধু এই লাইনে দাঁড়িয়েই এক ব্যক্তি লাখ লাখ টাকা আয় করছেন। আর এটাই তার পেশা।

    হ্যাঁ, ঠিকই পড়ছেন। লাইনে দাঁড়িয়েই লাখ লাখ টাকা আয়। শুধু দরকার ধৈর্য। ব্রিটেনের ফুলহ্যামের বাসিন্দা ফ্রেডি বেকিট। পেশাদার ‘কিউয়ার’। যেসব ধনী এবং সম্ভ্রান্ত পরিবার কোনও কিছুর লাইনে দাঁড়াতে চান না, তাদের হয়েই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অর্থ উপার্জন করছেন ফ্রেডি। খেলার টিকিট হোক বা সিনেমা, থিয়েটার বা কোনও অনুষ্ঠান, ডাক পড়ে ফ্রেডির।

    প্রতি ঘণ্টার জন্য ফ্রেডি ২০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় দু’হাজার ৩৪০ টাকা নেন। দিনে ১৬০ পাউন্ড (১৮ হাজার ৭২১ টাকা) আয় করেন তিনি। সে হিসেবে মাসে তার আয় ৫ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা।

    ফ্রেডি জানিয়েছেন, সবচেয়ে বেশি তার ভাল লাগে কোনও জনপ্রিয় অনুষ্ঠানের টিকিটের জন্য সম্ভ্রান্ত পরিবারের জন্য লাইনে দাঁড়াতে। তাতে আয়ও বেশি হয় তার। তার গ্রাহকদের মধ্যে যেমন অল্পবয়সীরা রয়েছে, তেমন বয়স্ক মানুষও রয়েছেন। জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে ঠায় লাইনে দাঁড়িয়ে থাকতেও তার অসুবিধা হয় না বলে জানিয়েছেন ফ্রেডি। শুধু জানান, একটু ধৈর্যের দরকার। আর সেটা একজন পেশাদার হিসেবে তার রয়েছে।

    তবে ঘণ্টা প্রতি ২০ পাউন্ডের বেশি দাবি করেন না ফ্রেডি। কারণ তার কথায়, এই কাজের জন্য কোনও বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। ফ্রেডির বন্ধু-বান্ধব এবং আত্মীয়রা তার এ কাজ নিয়ে রসিকতা করলেও তিনি এ কাজ করতে বেশ মজাই পান বলে জানিয়েছেন ফ্রেডি। গত তিন বছর ধরে এ কাজ করে যাচ্ছেন তিনি। তবে তার আরও একটা পরিচয় আছে। ফ্রেডি একজন ঐতিহাসিক উপন্যাস লেখক। 
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ