ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ২০২৪-র নির্বাচনেও জুটি বেঁধে লড়বেন কমলা-বাইডেন

    ২০২৪-র নির্বাচনেও জুটি বেঁধে লড়বেন কমলা-বাইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৪-র নির্বাচনেও জুটি বেঁধে লড়বেন কমলা-বাইডেনমার্কিন প্রেসেডিন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
    দায়িত্ব নেওয়ার পর এক বছর পূর্ণ হলো মার্কিন প্রেসেডিন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। 

    এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
     
    সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন।

    বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন।

    এর আগে ডিসেম্বরের মাঝামাঝিতে কমলা হ্যারিস বলেছিলেন,  তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

    আমেরিকার ইতিহাসে হ্যারিস, প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ব্যক্তি, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।  

    ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন জো বাইডেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ