ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাক চাপায় মায়ের মৃত্যু

    মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাক চাপায় মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাক চাপায় মা সুফিয়া বেগমের (৭০) মৃত্যু হয়েছে। সোমবার দুপরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক তাকে চাপা দেয়। 

    এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জানায়, সুফিয়া বেগম নলছিটি উপজেলার পাওতা গ্রামের বাড়ি থেকে ষাইটপাকিয়া মেয়ের বাসায় যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে দ্রতগতিতে আসা পাথরঘাটাগামী একটি মালামাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। 

    এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সুফিয়া বেগম পাওতা গ্রামের আবদুর রহমান হাওলাদারের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাক, ট্রাকের চালক মো. জসিম ও চালকের সহকারী মো. রাকিবকে আটক করে পুলিশে দিয়েছে। 

    নিহতের মেয়ে জামাতা আবদুল কুদ্দুস বলেন, শাশুড়ি ষাইটপাাকিয়া বাজার থেকে হেটে আমাদের বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এসে রাস্তা পারাপারের সময় ট্রাক তাকে চাপা দেয়। ওই ট্রাকের ভেতরে বস্তাভর্তি মালামাল ছিল। ট্রাকটি বরগুনার পাথরঘাটা উপজেলায় যাচ্ছিল। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আটক ট্রাক চালক ও চালকের সহকারীর বাড়ি পাথরঘাটা উপজেলার পূর্ব লেমুয়া গ্রামে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ