ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আমিরাতে শিয়া বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ৩

    আমিরাতে শিয়া বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সন্দেহভাজন ড্রোন হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

    সোমবার (১৭ জানুয়ারি) তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং আবু ধাবি বিমানবন্দরের কাছে আগুন ছড়িয়ে পড়ে।


    ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি বলছে, তারা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে হামলা চালিয়েছে।

    আমিরাতের পুলিশ জানায়, সম্ভবত ড্রোন বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের কাছে তিনটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটায়।

    তারা জানায়, আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্ধরের নির্মাণ সাইটের কাছেও আগুন লেগেছে। তবে এটি অল্প ছিল।

    নিহতদের মধ্যে দুইজন ভারতের এবং একজন পাকিস্তানের নাগরিক। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

    কর্মকর্তারা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি ছোট বিমানের অংশ উদ্ধার করা হয়েছে, যা ড্রোন হতে পারে। এটি দুটি এলাকায় পড়ে, যা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ