ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হঠাৎ বিকট শব্দ, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাল ‘বজ্রপাত’

    হঠাৎ বিকট শব্দ, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাল ‘বজ্রপাত’
    সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গত শনিবার যে বিকট শব্দ শোনা গেছে তাকে বজ্রপাত বলে জানিয়েছে এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ঘটনা তদন্ত করে জানিয়েছে, ওই বিকট শব্দের উৎস ছিল প্রচণ্ড বজ্রপাত।

    ইরানের নিরাপত্তা বিষয়ক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি এ তথ্য জানিয়ে বলেছেন, হামেদান প্রদেশের আসাদাবাদ জেলায় বিকট শব্দের কারণ হিসেবে যেসব ধারণাপ্রসূত কথাবার্তা বলা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, সেখানে বিশেষ কোনো ঘটনা ঘটেনি বরং সম্ভাব্য বজ্রপাতের কারণেই ওই শব্দের উৎপত্তি হয়েছে।
    শনিবার সন্ধ্যার পর হামেদান প্রদেশের আসাদাবাদ জেলার অধিবাসীরা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন। শব্দের প্রকটতা এত বেশি ছিল যে, কোনো কোনো বাড়ির দরজা ও জানালা পর্যন্ত কেঁপে ওঠে। ফলে লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

    এর পরপরই মানুষ ওই শব্দের উৎস সম্পর্কে নানা রকম ধারণা ও কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে থাকে। কোনো কোনো অনলাইন চ্যানেল একথাও প্রচার করে যে, ইরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে।

    আসাদাবাদের জেলা প্রশাসক সাঈদ কেতাবি এ সম্পর্কে রবিবার বলেছেন, শনিবার রাতের বিকট শব্দের উৎস সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি; তবে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। তিনি বলেন, আমি শুধু এটুকু বলতে পারি যে, ওই বিকট শব্দটি কেরমানশাহ ও সানান্দাজসহ আরো কিছু শহরেও শোনা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ