ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হিমছড়ি সৈকতে ফের ভেসে এল ২২ ফুট লম্বা তিমি

    হিমছড়ি সৈকতে ফের ভেসে এল ২২ ফুট লম্বা তিমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের হিমছড়ি সৈকতে ফের একটি মরা তিমি ভেসে এসেছে। তিমিটি দৈর্ঘ্যে প্রায় ২২ ফুট লম্বা। আনুমানিক তিন টন ওজনের তিমিটি ২০-২৫ দিন আগে গভীর সাগরে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

    রোববার (০২ মে) বিকালের দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় তিমিটি ভেসে আসে।


    এর আগে গত ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল ১৫ ও ১০ টন ওজনের দুটি মৃত তিমি। মৃত্যুর কারণ অনুসন্ধানে তিমি দুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলেও আজ পর্যন্ত পরীক্ষা হয়নি বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ বলেন, এই তিমিটি আগের দুটির তুলনায় আকারে অনেক ছোট। তিমির মাথা ও লেজের অংশ পচে-গলে বিকৃত হয়ে গেছে। মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছিল তিমিটি, তাই সেটিকে বালুচরে পুঁতে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০-২৫ দিন আগে তিমিটি গভীর সাগরে মারা গেছে। জোয়ারে ভেসে আসতে এত দিন লেগেছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ