ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নারীদের মাধ্যমে ইসরাইলের তথ্য হাতিয়ে নিয়েছে ইরান!

    নারীদের মাধ্যমে ইসরাইলের তথ্য হাতিয়ে নিয়েছে ইরান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজ দেশের পাঁচজন নাগরিককে আটক করেছে ইসরাইল। আটক পাঁচজনের মধ্যে চারজনই নারী।

    ইরানের এক গোয়েন্দা ইসরাইলি এই নারীদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছেন। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানিয়ান গোয়েন্দা নিজেকে ইরানিয়ান ইহুদি বলে পরিচয় দিয়ে নারীদের সঙ্গে ফেসবুকে সখ্যতা গড়ে তুলতেন। এরপর হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতেন।

    বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি,নিরাপত্তা ব্যবস্থার ছবি ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য তাদের কয়েক হাজার ডলার দিয়েছেন ওই ইরানিয়ান গোয়েন্দা।

    তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীদের আইনজীবিরা জানিয়েছেন,ওই নারীরা জানতেন না ব্যক্তিটি ইরানিয়ান ছিলেন এবং ইসরাইলের কোনো প্রকার ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল না।

    তবে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আটক সবাই একটি চক্রের সঙ্গে জড়িত ছি।তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।

    ইসরাইলের নিরাপত্তা বাহিনী জানায়,ইরানিয়ান গোয়েন্দার কথায় আটক একজন নারী মার্কিন দূতাবাসের ভেতরের ছবি,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভেতরের ছবি ও একটি মার্কেটের ছবি তুলে পাঠিয়েছিলেন।

    তাছাড়া আরেকজন তার ছেলেকে ইসরাইলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখায় যোগদানের জন্য অনুপ্রাণিত করেন। এরপর নিজের ছেলের সেনাবাহিনীর বিভিন্ন কাগজপত্রের ছবি ওই ইরানিয়ান গোয়েন্দার কাছে পাঠান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ