ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • চীনের বাংলাদেশ কনস্যুলেটে ''বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস'' পালিত

    চীনের বাংলাদেশ কনস্যুলেটে ''বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস'' পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সম্প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে।

    স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে এক আলোচনা সভার  আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম। তিনি বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য জাতির পিতা দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি জেল জুলুম সহ্য করেছেন, সব সময় দূরদর্শী সিদ্ধান্ত দিয়েছেন এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের সেবা করেছেন।

    আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, মহান স্বাধীনতা যুদ্ধের সব শহিদের রুহের মাগফিরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । আর এ মোনাজাতের মাধ্যমেই আলোচনা সভার সমাপ্তি ঘটে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ