ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • ঝুঁকিপূর্ণ স্কুলভবন অপসারণের দাবি

    ঝুঁকিপূর্ণ স্কুলভবন অপসারণের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

    মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে স্কুলশিক্ষার্থীরা।

    বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়ের দুটি ভবনই ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে টিনসেডের একটি শ্রেণিকক্ষ ভেঙে গেছে, কিন্তু সংস্কারের উদ্যোগ নেই।

    বিদ্যালয়ের একটি একতলা ভবন শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। ভবনটির কলামসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের প্লাস্টার খুলে খুলে পড়ছে।   ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। অপর ভবনটিও নাজুক অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলেই স্কুলের টিনের চালা দিয়ে পানি পড়ে।

    শিক্ষার্থীরা জানিয়েছে, তারা সবসময় আতঙ্ক নিয়েই ক্লাস করে। এ অবস্থায় তারা দ্রুত এই ভবনের অপসারণ চায়। এছাড়াও বিদ্যালয়ে অনেক উন্নয়ন প্রয়োজন বলে জানায় তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ