ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মানবদেহে বসলো শুকরের হৃদপিণ্ড

     মানবদেহে বসলো শুকরের হৃদপিণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চিকিৎসাক্ষেত্রে আমেরিকার চিকিৎসকরা এবার অভাবনীয় সাফল্য পেলেন। বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে সফলভাবে শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করলেন তারা।

    তবে হৃদপিণ্ড প্রতিস্থাপনের আগে তার জিনগত রূপান্তর (জিএম) করে নেওয়া হয়।

    যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে টানা সাত ঘণ্টা পরীক্ষামূলক এই অস্ত্রোপচার চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর অস্ত্রোপচারের তিনদিন পরও বেশ সুস্থ রয়েছেন ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট।

    অস্ত্রোপচারের একদিন আগে বেনেট বলেছিলেন, ‘আমার সামনে বিকল্প দুইটা। হয় অস্ত্রোপচার, নয়তো মৃত্যু। ’

    বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকদের কাছে ছিল না আর কোনো বিকল্প। এটাই তাকে বাঁচানোর সবশেষ চেষ্টা। তবে তিনি দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে পারবেন কি-না, তা এখনও পরিষ্কার নয়।

    বেনেট বলেন, ‘আমি জানি এটা অন্ধকারে গুলি ছোঁড়ার মতো ব্যাপার। কিন্তু আমার জন্য এটাই শেষ চেষ্টা। ’

    মানব হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য উপযুক্ত ছিলেন না বেনেট। সাধারণত রোগীর স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হলে চিকিৎসকরা এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু বিকল্প না থাকায় প্রথমবারের মতো এ ধরনের অস্ত্রোপচার করার জন্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারকে বিশেষ অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের চিকিৎসা তদারকি কর্তৃপক্ষ।

    ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের এক বিবৃতিতে সার্জন বার্টলে গ্রিফিথ বলেছেন, এই অস্ত্রোপচার অঙ্গপ্রতঙ্গ স্বল্পতার সমাধানকে আরও একধাপ কাছাকাছি নিয়ে আসবে।

    যুক্তরাষ্ট্রে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করতে গিয়ে প্রতিদিন ১৭ জন মানুষের মৃত্যু হয়। অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রয়েছে এক লাখের বেশি মানুষ।  

    ফলে চিকিৎসাক্ষেত্রে অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা মেটাতে জিনগত রূপান্তরের মাধ্যমে পশু বা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে হৃদপিণ্ডে শুকরের ভাল্ব ব্যবহার অনেকটা নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ