ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • হোয়াটসঅ্যাপে অ্যাডভান্সড সার্চ সুবিধা আসছে

    হোয়াটসঅ্যাপে অ্যাডভান্সড সার্চ সুবিধা আসছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাডভান্সড সার্চ ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অ্যাপের মধ্যে থেকেই একাধিক জরুরি বিষয়ে সার্চ করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে এই ফিচার ব্যবহার করা যাবে।

    জানা গেছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেই এই ফিচার সাপোর্ট করবে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য অ্যাকসেস করতে সক্ষম হবেন। ভিডিও, অডিও, ডকুমেন্ট, লিঙ্ক, জিআইএফসহ কিছু জিনিস অ্যাডভান্সড সার্চে দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা।

    এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘বিজনেস নেয়ারবাই’ নামের আরও একটি ফিচার নিয়ে কাজ করছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কাছের হোটেল, মুদিখানার দোকান, জামাকাপড়ের দোকানসহ আরও একাধিক দরকারি ব্যবসা সম্পর্কে জানতে পারবেন।

    চলতি বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপের আর একটি ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপে কোনও নোটিফিকেশন এলে এতদিন পর্যন্ত কেবল প্রেরকের নাম এবং মেসেজটি দেখা যেত। এবার প্রেরকের ছবিও ছোট্ট করে ভেসে উঠবে হোয়াটসঅ্যাপ ইন-অ্যাপ নোটিফিকেশনে। আপাতত পরীক্ষামূলক ভাবে এই ফিচার বাছাই করা কিছু আইওএস ১৫ ইউজারের জন্য নিয়ে আসা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ