ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৯

    নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বরো এলাকার ১৮১ নম্বর রাস্তার একটি ১৯ তলা ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


    নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি বলে অভিহিত করেছেন।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র অগ্নিকাণ্ডের ঘটনায় গত ৩০ বছরে এত ‍মৃত্যু দেখেনি।  

     

    ড্যানিয়েল নিগ্রো আরও বলেন, তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু ধোঁয়া ভবনটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়েছিল। নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

    তিনি বলেন, প্রায় ২০০ অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তারা প্রত্যেক তলায়ই কাউকে না কাউকে মৃত অবস্থায় পেয়েছে। এটি আমাদের শহরে নজিরবিহীন। আমরা আশঙ্কা করছি সেখানে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে।

    ইতোমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ড্যানিয়েল।


    এদিকে, মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদিও একজন নগর কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি নেই। তারপরও বলছি এই ঘটনায় ৯টি শিশুর মৃত্যু হয়েছে।

    তিনি আরও জানান, এই ঘটনায় ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। যাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

    মাত্র কয়েকদিন আগে ফিলাডেলফিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ