ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ফেসবুক লাইভে একসঙ্গে তিনজনের আত্মহত্যা

    ফেসবুক লাইভে একসঙ্গে তিনজনের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক লাইভে এসে এককসঙ্গে আত্মহত্যা করেছেন বাবা-মা ও ছেলে।  মেয়েকে 'মুক্তি দিতে' ওই দম্পতি ছেলের সঙ্গে আত্মহত্যা করেন বলে ভারতীয় গণমাধ্যম জিনিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

    পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানারহাট সুলতানপুর নস্কর পাড়া এলাকার রোববার শ্যামল নস্কর (৫৮) , তার স্ত্রী রিতা নস্কর (৫০) ও তাদের ছেলে অভিষেক নস্কর (২৫) ফেসবুক লাইভে আত্মহত্যা করেন বলে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

    জানা গেছে, ওই দম্পতির মেয়ে পুনম দাস স্থানীয় একটি সংস্থার প্রধান ছিলেন। তিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে প্রাণ লক্ষাধিক রুপি হাতিয়ে নেন। এর জের ধরে স্থানীয় বাসিন্দারা শনিবার রাতে পুনমের বাড়িতে এসে তাকে গালিগালজ করেন। মেয়ের অপমান সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে ফেসবুক লাইভে ওই দম্পতি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

    বাড়ির মেয়ের উপর আর্থিক প্রতারণার অভিযোগ এসে পড়তে সেই অপমান থেকে রেহাই পেতে এবং তাঁদের মেয়েকে 'মুক্তি দিতে' একত্রে আত্মহত্যার পথ বেছে নিলেন মা রিতা নস্কর (৫০), বাবা শ্যামল নস্কর (৫৮) ও তাঁদের ছেলে অভিষেক নস্কর (২৫)। বকখালির বনবিবির মন্দিরের পিছনের বনে তাঁরা ফেসবুক লাইভ-এর মাধ্যমে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গিয়েছে।

    এদিকে, শনিবার রাতে পুনমের বাড়িতে স্থানীয়দের চড়াও হওয়ার খবরে রোববার দুপুরে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুনমের বাড়িতে গিয়ে তদন্ত করে। কিন্তু ততক্ষণে পুনমের পরিবারের সবার একসঙ্গে এই আত্মহত্যার খবর সামনে আসে।

    স্থানীয়দের মধ্যে যারা অভিষকদের সঙ্গে ফেসবুকে যুক্ত ছিলেন, তারাই প্রথমে বিষয়টি জানতে পারেন। তারপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।
    এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ