ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ফুরিয়ে যাচ্ছে অস্ত্র, প্রতিবেশী দেশগুলোর দিকে নজর সৌদি আরবের

    ফুরিয়ে যাচ্ছে অস্ত্র, প্রতিবেশী দেশগুলোর দিকে নজর সৌদি আরবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েকমাসের মধ্যেই আকাশে হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় প্যাটরিয়ট প্রতিরোধ ব্যবস্থার ভয়াবহ রকমের সঙ্কট পড়ে বলে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফিনাশিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এই অবস্থায় অস্ত্র পুনঃমজুদে সাহায্যের জন্য শিগগিরই রিয়াদের প্রতিবেশী দেশগুলোর দিকে হাত পাততে হতে পারে বলে আল জাজিরা জানিয়েছে।

    ওই মার্কিন কর্মকর্তা জানান, সেখানে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটিতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় অস্ত্রের জন্য রিয়াদের প্রতিবেশী দেশগুলোর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি।

    তিনি জানান, তারা (সৌদি) যেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে অস্ত্র পায় সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। হয়তো এটাই সবচেয়ে দ্রুত বিকল্প ( যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার চেয়ে) হবে সৌদি আরবের জন্য।

    এদিকে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত বছরের ডিসেম্বরে রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সম্মেলনে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন এবং পরবর্তীতে সৌদি আরব ওই দেশগুলোর সঙ্গে এ নিয়ে সরাসরি যোগাযোগও করেছে বলে  আরেকটি সূত্র ফিনানশিয়াল টাইমসকে জানিয়েছে।

    তবে প্রতিবেশী দেশগুলো এখনো সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করতে পেরেছে কী না তা নিশ্চিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ