ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

কাজাখস্থানে গুলিতে নিহত ১৬০, আটক ৫ হাজার জন

কাজাখস্থানে গুলিতে নিহত ১৬০, আটক ৫ হাজার জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে গত সপ্তাহের দাঙ্গায় ১৬০ জনের বেশি মানুষ নিহত এবং পাঁচ হাজার জন গ্রেপ্তার হয়েছেন।

আজ রবিবার (৯ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে জানায়, রক্তক্ষয়ী এই সহিংসতায় আনুমানিক ১৯৮ মিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংক হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে এবং প্রায় চারশ’ যানবাহন ধ্বংস করা হয়েছে। সহিংসতায় দুই শিশুসহ মোট ১৬৪ জন নিহত হয়েছেন। দেশটির প্রধান শহর আলমাতিতে সহিংসতা মারাত্মক আকার ধারণ করে। সেখানে ১০৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ বলেন, আজ দেশের সব অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশে শৃঙ্খলা ফেরাতে সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন