ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news

রাজাপুরে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

 রাজাপুরে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মো. মঈন হাওলাদার (১৬) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত মঈন রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদারের একমাত্র ছেলে।

স্হানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,  গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল পিরোজপুর ভায়া রাজাপুর মহাসড়কের বিশ্বাসবাড়ি নামক স্হানে বিপরীত মুখী ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মঈন গুরুতর আহত হয়।স্হনীয়রা উদ্ধার করে তাকে প্রথমে রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে পরে রাতেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঐ রাতেই সেখান থেকে চিকিৎসক মঈনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। রবিবার বিকাল ৩ টায় চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেন।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন