ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

    বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

    বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন
    বরিশালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের সাথে বরিশালেও একযোগে অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ইনষ্টিটিউট অব হেলথ্ টেকনোলজী (আইএইচটি) এবং বেসরকারি সাউথ  এ্যাপোলো মেডিকেল কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

    পরীক্ষাকে কেন্দ্র করে তিনটি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা বহিস্কারের খবর পাওয়া যায়নি।

    তবে প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবক এবং স্বজনদের ভিড় থাকায় সামাজিক দূরত্ব বিঘ্নিত হয়েছে। ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপকালে এই পরীক্ষা আয়োজনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা।

    যদিও করোনা মহামারিকালে পরীক্ষার হলে সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ সুতার।
     


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ