ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ‘নরকের দরজা’ বন্ধ করছে তুর্কমেনিস্তান

    ‘নরকের দরজা’ বন্ধ করছে তুর্কমেনিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন দেশটির ‘নরকের দরজা’ বলে পরিচিত মরু গর্তের আগুন নিভিয়ে ফেলার জন্য। কারাকুম মরুভূমির একটি গর্তে কয়েক দশক ধরে এই আগুন জ্বলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

    প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এটি বন্ধ করতে চান। একই সঙ্গে গ্যাস রফতানির উদ্যোগ বাড়ানোর লক্ষ্যও রয়েছে তার।

    কারাকুম মরুভূমির দারভাজা গর্তের সৃষ্টি নিয়ে রহস্য ছড়িয়ে আছে। অনেকে মনে করেন, ১৯৭১ সালে সোভিয়েত খননের সময় এটি সৃষ্টি হয়। কিন্তু ২০১৩ সালে কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরোনিস গর্তের গভীরতা পরীক্ষা করেন। তিনি আবিষ্কার করেন, প্রকৃতপক্ষে কেউ জানে না কীভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে।

    স্থানীয় তুর্কমেন  ভূতত্ত্ববিদদের মতে, ১৯৬০-এর দশকে এই বড় আকারের গর্ত তৈরি হয়। কিন্তু আশির দশকে এতে আগুন জ্বলতে শুরু করে।

    এই গর্তটি তুর্কমেনিস্তানে পর্যটকের অন্যতম জনপ্রিয় স্থান।


    টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট বলেন, আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। যা দিয়ে আমার অনেক মুনাফা অর্জন করতাম এবং সেগুলো আমাদের জনগণের কল্যাণে ব্যয় করা যেত।

    কর্মকর্তাদের গর্তের আগুন নেভানোর জন্য একটি উপায় বের করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

    শোনা যায়, বেশ কয়েকবার এই গর্তের আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১০ সালেও প্রেসিডেন্ট বেরদিমুখামেদভ বিশেষজ্ঞদের আগুন নেভানোর উপায় বের করতে নির্দেশ দিয়েছিলেন। ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন ‘শাইনিং অব কারাকুম’।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ