ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

কাজাখস্তানে সংঘর্ষে ইসরাইলি নিহত

কাজাখস্তানে সংঘর্ষে ইসরাইলি নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাজাখস্তানে সংঘর্ষে এক ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে  বলা হয়, শুক্রবার আলমাতি শহরে গোলাগুলির মধ্যে পড়ে ইসরাইলের ২২ বছর বয়সী লেভান কোগেশভিলি নিহত হয়। সে গত কয়েক বছর ধরে কাজাখস্তানে বসবাস করে আসছিল।

কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত এবং বহুসংখ্যক দোকানপাট ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ১৯৯০ সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর কাজাখস্তান এই প্রথম এই ধরনের সহিংসতার তিক্ত অভিজ্ঞতা অর্জন করল।

সরকার বলছে, দেশটিতে বর্তমানে যে সহিংসতা চলছে তার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এবং দেশের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা নস্যাৎ করার জন্য প্রশিক্ষিত ও সঙ্ঘবদ্ধ সশস্ত্র চক্রকে ব্যবহার করা হচ্ছে। চলমান সহিংসতায় অন্তত ১৮ পুলিশ নিহত হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন