ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পাকিস্তানে তুষারপাতে গাড়িতে আটকা পড়ে নিহত ২১

    পাকিস্তানে তুষারপাতে গাড়িতে আটকা পড়ে নিহত ২১
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে তীব্র তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দেশটির পাঞ্জাব প্রদেশের লাগোয়া গেইলাতের মুরি এলাকায় এ ঘটনা ঘটে।


    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অসময়ে ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। যে কারণে সেখানে ব্যাপক যানজটে অনেক গাড়ি আটকা পড়ে। শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকে পড়া এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি গাড়ির ভেতরে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

    প্রসঙ্গত, পাকিস্তানের আবহাওয়া বিভাগ ৬-৯ জানুয়ারি মুরি ও গালিয়াতে ভারি তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল। তারপরেও একসঙ্গে বহু পর্যটক প্রাণ হারালেন। সূত্র: আরব নিউজ, বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ