ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সোনার দাম কমলো বিশ্ববাজারে

     সোনার দাম কমলো বিশ্ববাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিন সপ্তাহ বাড়ার পর গত সপ্তাহ থেকে সোনা ও রুপার দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। গত সপ্তাহে সোনার দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রুপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ।

    তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৭ দশমিক ৬১ ডলার বেড়েছিল, যা শতাংশের হিসাবে দশমিক ৪৩। পরের সপ্তাহ সোনার দাম কমেছে ৩১ দশমিক ৬১ ডলার অর্থাৎ ১ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৯৬ দশমিক ২৯ ডলার। এর আগে টানা তিন সপ্তাহ দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছিল। ফলে গেল সপ্তাহে দাম কমার পর এখনও মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দশমিক ৮০ শতাংশ বেশি।


    টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে আন্তর্জাতিক বাজারে সোনার টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

    আন্তর্জাতিক বাজারে টানা দরপতন হতে থাকাই গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও সোনার দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ