ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

ভয়ঙ্কর ওমিক্রন: যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি

ভয়ঙ্কর ওমিক্রন: যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যুক্তরাষ্ট্রে রেকর্ড চার হাজারের বেশি কোভিড আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবরে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একবারে এত শিশু কখনওই হাসপাতালে ভর্তি হয়নি।

দুই সপ্তাহেরও কম সময় আগে বড়দিনের দিন হাসপাতালে ভর্তি শিশুদের এ সংখ্যা ছিল দুই হাজারের নিচে। প্রাপ্ত বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এখন ১২ থেকে ১৭ বয়সের শিশুদের ফাইজার-বায়োএনটেকের বুস্টারডোজ দিতে বলছে।

এ ব্যাপারে সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বুধবার বলেন, ‘‘আমরা আমাদের শিশু ও কিশোরদের কোভিড-১৯ এবং এ ধরনের আরও গুরুতর রোগ থেকে রক্ষা করার চেষ্টা করছি। এটা কঠিন।”

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ