ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • করোনার টিকা না দিতে নিজের দুই সন্তানকেই ‘অপহরণ’ করলেন নারী!

    করোনার টিকা না দিতে নিজের দুই সন্তানকেই ‘অপহরণ’ করলেন নারী!
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদে। সন্তানদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে প্রবল আপত্তি ছিল তার। তাই টিকা এড়াতে নিজের সন্তানদেরই ‘অপহরণ’ করলেন এক নারী। এমনই অভিযোগ তুলেছেন ওই নারী প্রাক্তন স্বামী।

    স্বামী-স্ত্রীর মধ্যে আইনি মামলা চলছে। নারীর স্বামীর অভিযোগ, তাকে না জানিয়েই ১৪ ও ১২ বছর বয়সী দুই সন্তানকে অন্যত্র সরিয়ে দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী। ওই ব্যক্তির আরও অভিযোগ, গত ৪ নভেম্বর থেকে দুই ছেলের সঙ্গে দেখা হয়নি তার। আদালত জানিয়েছিল, সন্তানদের টিকা দেওয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বাবার। অভিযোগ, আদালতের সেই রায়ের পরই দুই ছেলেকে ‘অপহরণ’ করেন তাদের মা।
    ওই ব্যক্তির অভিযোগ, তার স্ত্রী আগেই ‘হুমকি’ দিয়ে চিঠি দিয়েছিলেন যে স্কুল থেকে ছেলেদের ছাড়িয়ে নিয়ে যাবেন। আদালত যখন রায় দেয় যে ছেলেদের টিকা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের বাবার রয়েছে, সেই রায় জানার পরই ছেলেদের অপহরণ করেছেন তার প্রাক্তন স্ত্রী। বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এর পরই দুই নাবালককে উদ্ধার করে তাদের বাবার হেফাজতে দেওয়া হয়। সূত্র: এএফপি, এনডিটিভি, দ্য স্ট্রেইটস টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ