ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

    ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটি পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথমবার ওমরাহ পালন শেষে ১০ দিনের বিরতি দিয়ে দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। আর নতুন এই শর্ত সব বয়সীদের জন্য প্রযোজ্য হবে। খবর, দৈনিক সৌদি গেজেটের।


    গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, প্রথম ওমরাহ পালনের পর দ্বিতীয়বার কেউ ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন। তবে প্রথমবার ওমরাহ পালনের ১০ দিন পর দ্বিতীয় ওমরাহ পালন করতে হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

    এর আগে ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার মক্কা ও মদিনায় সামাজিক দূরত্বের বিধান আরোপ করে।

    ৪ জানুয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, মক্কা ও মদিনায় নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

    সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

    করোনা শুরুর পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জনের বেশি।

    গত রোববার সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের সনদ দেখাতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ