ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দশমিনায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, আটক ১

    দশমিনায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব।

    শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৮, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ পটুয়াখালী ক্যাম্প।

    অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৪৮) উপজেলার দক্ষিণ রনগোপালদী গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী গত ২৯ এপ্রিল সন্ধ্যা অনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে গরু আনতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সাইফুল তাকে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলারও হুমকী দেয়।

    শুক্রবার র‍্যাবের শরণাপন্ন হলে অভিযান চালিয়ে র‍্যাব তাকে আটক করে। পরে ভুক্তভোগী নারী বাদি হয়ে শুক্রবার দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাইফুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করেছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ