ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে ৬ শ্রমিকের মৃত্যু

    বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে ৬ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাটে বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে সুরাট জেলায় একটি কারখানার কাছে এই দুর্ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (ডিআইডিসি) এলাকায় একটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে বর্জ্যপদার্থ বের করে নর্দমায় ফেলার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারে বিষাক্ত রাসায়নিক ছিল বলে ধারণা করা হচ্ছে। বাতাসের সংস্পর্শে আসা মাত্রই দুর্ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাছেই একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বহু শ্রমিক। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ