ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

    বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের ঝাড়খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। বাসে ৫০ যাত্রী ছিল।

    বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝাড়খণ্ডের পাকুড়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এলপিজি সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে দেওঘরগামী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হয়।
    আরও জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত যাত্রীদের রাঁচির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসাধীন।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাস-ট্রাকের সংঘর্ষে দুটি গাড়ি একে অপরের ভেতরে ঢুকে যায়। গ্যাস কাটার দিয়ে বাস কেটে আহতদের উদ্ধার করা হয়। সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডারগুলো সুরক্ষিত ছিল। তবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আরও প্রাণহানি ঘটার সম্ভাবনা ছিল।

    এ দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে পর্যাপ্ত বন্দোবস্তের নির্দেশ দেন। পাশাপাশি টুইট করে মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানান।

    জেলা প্রশাসন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ