ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ৩ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে ৮ জন বের হতে পারলেও বাকিরা আটকা পড়েন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনাকে ফিলাডেলফিয়ার ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি বলে উল্লেখ্য করেছেন শহরের মেয়র জিম কেনি। তিনি বলেন, এভাবে এতো মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতোগুলো শিশুর মৃত্যুও বেদনার।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন