ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ১৪১ দিন ধরে অনশন করা ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

    ১৪১ দিন ধরে অনশন করা ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকের প্রতিবাদে ১৪১ দিন, অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে অনশন করা ফিলিস্তিনি বন্দি হিশাম আবু হাওয়াশকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তার আইনজীবী বলেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর অনশন ভাঙতে রাজি হয়েছেন হিশাম।

    ৪০ বছর বয়সী হিশামসহ কয়েকজন ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে অনশন করছেন।

    অ্যাডমিনিস্ট্রেটিভ আটকদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়, তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানেন না এবং তাদেরকে আদালতে নিজেদের রক্ষা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না।

    মঙ্গলবার হিশামের আইনজীবী জাওয়াদ বলেন, ইসরায়েল তাকে (হিশাম) আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার অঙ্গীকার করার পর তিনি অনশন ভাঙতে রাজি হয়েছেন।

    তবে এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ