ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • ভিডিও গেমের বিরুদ্ধে চীনের যুদ্ধ ঘোষণা!

    ভিডিও গেমের বিরুদ্ধে চীনের যুদ্ধ ঘোষণা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিডিও গেমের বিরুদ্ধে একপ্রকার অলিখিত যুদ্ধই যেন ঘোষণা করেছে চীন। এত সূক্ষ্ম যুদ্ধের কারণে বেশ কিছু দেশীয় প্রকাশক তাদের দরজা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। দেশটির ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ) ২০২১ সালের জুলাই থেকে কোনো গেম ডেভেলপারকে নতুন লাইসেন্স জারি করেনি। এতে বেশ কয়েকটি স্থানীয় সংস্থা ব্যবসা বন্ধ করতে একপ্রকার বাধ্য হয়েছে।

    অন্যদিকে যেসব প্রতিষ্ঠান একটু বড় ও ব্যবসা ভালো, তারা বিদেশে ব্যবসা স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। এনপিপিএর নিষ্ক্রিয়তার জন্য এমনটি ঘটছে, নাকি চীনের বিস্তৃত ঋণসংকটও অন্যতম কারণ—বিষয়টি এখনো পরিষ্কার নয়। গত বছর ভিডিও গেমের সমালোচনা করে বেশ প্রচারণাও চালিয়েছে দেশটি। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্রগুলো ভিডিও গেমকে ‘আধ্যাত্মিক আফিম’ হিসেবেও বর্ণনা করেছে।

    গত আগস্টে শিশুদের গেম খেলার সময়সীমা সপ্তাহে মাত্র তিন ঘণ্টায় নামিয়ে এনেছে দেশটি। একই সঙ্গে নিজেদের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকেও কোণঠাসা করতে শুরু করেছে চীনা সরকার।      


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ