ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দিল্লিতে সপ্তাহে দুদিন কারফিউ

    দিল্লিতে সপ্তাহে দুদিন কারফিউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাস সংক্রমণের নতুন ধরন ওমিক্রনের বিস্তার বেড়ে যাওয়া দিল্লিতে সপ্তাহিক ছুটির দিন কারফিউ জারি করা হয়েছে। দিল্লির রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার ও রোববার নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় কারফিউ চলবে।

    ভারতের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রুপ ধারণ করছে। মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছে ৩৭৮ জাজার ৩৭৯ জন যার এক তৃতীয়াংশ দিল্লি ও মুম্বাইতে। এর আগে ভারতে করোনায় যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিলো এবার তা আগেভাগে ঠেকাতেই কারফিউ দেওয়া হয়েছে।

    দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দু’দিন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দপ্তরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে।’

    দিল্লির উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, সড়কে যাত্রীদের ভিড় সামাল দিতে বাস ও মেট্রোয় আসন সংখ্যা বাড়ানো হবে। কেউ মাস্ক ছাড়া বের হতে পারবেন না।

    ওমিক্রনের কারণে দিল্লিতে বর্ষবরণ অনুষ্ঠানে জমায়েত নিষিদ্ধ ছিল। এরপরও প্রতিদিনই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন ৪ হাজারের বেশি মানুষ।

    ভারতের ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের (এনটিজিআই) প্রধান ডা. এনকে অরোরা ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওমিক্রনের প্রাদুর্ভাবে দিল্লি, মুম্বাই, কলকাতাসহ ভারতের বড় শহরগুলোতে লাগামহীনভাবে বাড়ছে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত এই রোগীদের ৭৫ শতাংশই ওমিক্রনের শিকার।

    ভারতে ১ হাজার ৭শ’র বেশি ওমিক্রন রোগী শনাক্ত করা হয়েছে যার মধ্যে মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ৫৬৮ এবং দিল্লিতে ৩৮২।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ