ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • মন্ত্রিসভায় সাবেক কর্মকর্তাদের পদ নিয়ে যা বললেন বারাদার

    মন্ত্রিসভায় সাবেক কর্মকর্তাদের পদ নিয়ে যা বললেন বারাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    আফগানিস্তানের সাবেক সরকারের কর্মীরা ‘দুর্নীতিগ্রস্ত’ দাবি করে তালেবান বলেছে তারা আফগানিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাই তারা তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পাবে না। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের প্রায় সাড়ে চার মাস পেরিয়ে গেলেও এখনো আন্তর্জানিক অঙ্গনে মেলেনি তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি। একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পর তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে বলা হচ্ছে।

    এ ব্যাপারে তালেবান সরকারে উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, দোহা শান্তি আলোচনার সময় যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করার জন্য সাবেক সরকারের কয়েকজন কর্মকর্তার নাম দিয়েছিলেন।

    সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ এনে বারাদার বলেছেন, তাদের মধ্য থেকে অল্প কয়েকজনকেই মন্ত্রিসভায় ঠাঁই দিলে ইসলামী আমিরাতের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

    তিনি আরও বলেন, ইসলামী আমিরাত স্বীকৃতির সব পূর্বশর্ত পূরণ করেছে।  আন্তর্জাতিক মহলের উচিত আনুষ্ঠানিকভাবে ইসলামী আমিরাতকে স্বীকৃতি দেওয়া।

    বারাদার এ সময় বলেন,  ইসলামী আমিরাতকে স্বীকৃতি না দিলে শুধু আফগানিস্তানই অর্থনৈতিক সংকটে পড়বে না, এর নেতিবাচক প্রভাব প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে সমগ্র বিশ্বের ওপর পড়বে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ