ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • লঞ্চে আগুন

    চলে গেলেন দগ্ধ রাসেল, এখনো নিখোঁজ দুই ছেলে

    চলে গেলেন দগ্ধ রাসেল, এখনো নিখোঁজ দুই ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লাগার ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রাসেল শেখ। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে ৩৮ বছর বয়সী রাসেলের মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ঢামেকে চিকিৎসা নিতে আসা দগ্ধদের মধ্যে চারজনের মৃত্যু হলো।

    অগ্নিকাণ্ডের ওই ঘটনায় রাসেলের আরও তিন স্বজন মারা গেছেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন। এছাড়া নিখোঁজ আছেন রাসেলের দুই শিশু সন্তান।

    রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ইন্সটিটউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আগুনে রাসেলের শ্বাসনালীসহ ১৮ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকার পর সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় এখনও দুই জন আইসিইউতে আছেন। সবমিলিয়ে ভর্তি রয়েছে ১২জন।

    এর আগে গত বুধবার সন্ধ্যায় আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে মারা যান হাবিব খান নামে একজন। এছাড়া ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মারা যায় তামিম নামে এক শিশু।

    মৃত রাসেল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নোওয়াপাড়া গ্রামের গাফফার শেখের ছেলে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রাসেলের স্ত্রী পুতুল এবং শ্যালক কালু ও রবিন দগ্ধ হয়েছেন। তারা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এছাড়া রাসেলের শাশুড়ি মনোয়ারা বেগম, কালুর স্ত্রী রুমা আক্তার, তার পাঁচ বছর বয়সী মেয়ে অহনা ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু রাসেলের দুই ছেলে ইমন (৮) ও জীবনের (১২) এখনো সন্ধান মেলেনি।

    গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার আসার পর হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ