ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বুস্টার ডোজ নিয়েও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

    বুস্টার ডোজ নিয়েও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার বুস্টার ডোজ নিয়েও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন থেকে এক বিবৃতিতে রোববার জানানো হয, ওমিক্রনে আক্রান্ত লয়েড অস্টিন কোয়ারেন্টিনে আছেন। খবর আলজাজিরার।

    তার উপসর্গ মৃদু। তিনি আগামী পাঁচ দিন নিজ ঘরে কোয়ারেন্টিনে থাকবেন। তিনি করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরও বুস্টার ডোজও নিয়েছেন।

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বুস্টার ডোজের জন্য যারা যোগ্য, তাদের প্রত্যেককে তা নেওয়ার জন্য আমি উৎসাহিত করে যাব।

    পেন্টাগনের প্রধান জানান, করোনায় সংক্রমিত হয়ে কোয়ারেন্টিনে থাকলেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

    যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ