ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আফ্রিকার ৩ দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

    আফ্রিকার ৩ দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে ।

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছাড়াও সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের ঘটনায় যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্সের।

    এ বিষয়ে আফ্রিকার দেশগুলোকে আগেই হুশিয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    যুক্তরাষ্ট্র শনিবার এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’-এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

    প্রেসিডেন্ট বাইডেন গত নভেম্বরেই বলেছিলেন, টাইগ্রে অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে। আর সম্প্রতিক সামরিক অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

    যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইথিওপিয়ার বস্ত্র শিল্প, যারা বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। তা ছাড়া হালকা প্রকৌশল শিল্পের একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার যে স্বপ্ন ইথিওপিয়া দেখছিল, তাও হুমকির মুখে পড়বে।     

    দীর্ঘ যুদ্ধ আর রাজনৈতিক সংঘাতের ক্ষতি, করোনাভাইরাস মহামারি আর উচ্চ মূল্যস্ফীতির কারণে বেকায়দায় থাকা ইথিওপিয়ার অর্থনীতিকে নতুন করে চাপে ফেলবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত।

    তবে ওয়াশিংটনে ওই তিন দেশের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ