ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • যুক্তরাষ্ট্রে দাবানলে তিনজনের প্রাণহানি

    যুক্তরাষ্ট্রে দাবানলে তিনজনের প্রাণহানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় রাজ্য কলোরাডোয় ভয়াবহ দাবানলের পর তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজ্যটির কর্মকর্তাদের আশঙ্কা, তাদের কাউই আর জীবিত নেই।

    কলোরাডোর বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়া দাবানল হাজারো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

    স্থানীয় পুলিশ প্রথমদিকে দাবানলে কারও মৃত্যু হয়নি বলে জানান এবং একে ‘অলৌকিক’ অ্যাখ্যা দেন।  কিন্তু পরে বোল্ডার কাউন্টির এক মুখপাত্র একে ভুল বলে স্বীকার করে নেন।

    নিখোঁজদের কারও সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাদের একজন ৯১ বছর বয়সী এক নারী বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

    তিনজনেরই বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মৃতদেহ খুঁজতে পারদর্শী কুকুর মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে।

    দাবানলে কেবল বোল্ডার কাউন্টিরই ৬ হাজার একর জমি পুড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

    বোল্ডার ২৫ সেন্টিমিটারের বেশি তুষারে ঢাকা পড়েছে, যা নিখোঁজের সন্ধানকাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

    গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে পুরু তুষারের মধ্যে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

    নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অনেকে বাড়ি ফিরে দাবানলের তাণ্ডব দেখে হতভম্ব হয়ে গেছেন। দাবানলের কারণ খতিয়ে দেখা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ