ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৩.১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার-বিমান কিনছে ইসরাইল

    ৩.১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার-বিমান কিনছে ইসরাইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১২টি লকহিড মার্টিন কর্প সিএইচ-৫৩কে হ্যালিকপ্টার ও দুটি বোয়িং সিও কেসি-৪০ রিফুয়েলিং বিমান কেনার চুক্তি করেছে ইসরাইল।

    এজন্য তাদের খরচ করত হবে ৩.১ বিলিয়ন ডলার। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন এ তথ্য।

    ডেইলি সাবাহ’র খবরে বলা হয়, গত বৃহস্পতিবার এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। নিজেদের বিমান বাহিনীর শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতো টাকা খরচ করে হ্যালিকপ্টার ও বিমানগুলো কিনছে ইসরাইল।

    তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষ চাইলে আরো ছয়টি হ্যালিক্প্টার কেনার জন্য চুক্তি করতে পারবে।

    হ্যালিকপ্টারের প্রথম বহরটি ইসরাইলে যাবে ২০২৬ সালে।  ইসরাইলের বিমান বাহিনীর চিফ অব ম্যাটারিয়াল ব্রিগেডিয়ার জেনারেল সিমন তেনসিপার জানিয়েছেন, রিফুয়েলিং বিমান দুটিও ২০২৫ সালের আগে তাদের হাতে আসবে না। তবে তারা আগে আগে বিমান দুটি পাওয়ার চেষ্টা করবেন।

    ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রিফুয়েলিং বিমানগুলো ইরানের নিউক্লিয়ার স্থাপনায় আঘাত হানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এদিকে বিগ্রেডিয়ার সিমন তেনসিপার জানিয়েছেন, বর্তমানে তাদের যে কয়টি রিফুয়েলিং বিমান আছে, ইরানে আঘাত হানতে এগুলোই যথেষ্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ