ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিড়ালের কারণে পুড়ল শতাধিক বাড়ি

    বিড়ালের কারণে পুড়ল শতাধিক বাড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেকেই আদর করে বাড়িতে বিড়াল পোষেন। কিন্তু সেই বিড়ালই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।গত তিন বছরে বিড়ালের কারণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শতাধিক বাড়িতে আগুন লেগেছে। এতে দগ্ধ হয়েছেন একাধিক মানুষ।

    সিউল মেট্রোপলিটন দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ১০৭টি বাড়িতে বিড়ালের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই সকলকে সাবধানে থাকতে বলেছে দমকল বাহিনী।

    দমকল বিভাগ জানায়, অধিকাংশ ক্ষেত্রে বিড়াল ইলেকট্রিক চুলা জ্বালিয়ে দেওয়ার ফলে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। লাফালাফির কারণে ইলেকট্রিক চুলাগুলো চালু হয়ে যায়। চালু হওয়ার পর খুব বেশি উত্তপ্ত হয়ে চুলায় আগুন ধরে যায়। সেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে বলে দমকল বিভাগ জানিয়েছে।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। অর্ধেকের বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে পোষা বিড়ালের মালিক ঘরে না থাকার সময়।

    সিউলের অগ্নিনির্বাপণ বিভাগের একজন কর্মকর্তা চাং গিও চিউ বলেন, সম্প্রতি বিড়ালের কারণে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। যেসব বাড়িতে পোষা প্রাণী রয়েছে, সেসব বাড়ির লোকদের নিজেদের পোষা প্রাণী নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। যখন বাড়িতে কেউ থাকবে না, তখন এভাবে আগুন ছড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলেও তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ