ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news

কাঠালিয়ায় মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত

কাঠালিয়ায় মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। গত ২৮ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রেরণ করা চিঠিতে সভাপতি হিসাবে কাঠালিয়ার এক মাত্র মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা বারবার নির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফাতেমা খানম কে সভাপতি নির্বাচিত করে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মো: মেহেদী হাসান।

এই কমিটি নিয়ে এলাকায় বিগত কয় মাস যাবত টান টান উত্তেজনা বিরাজ করছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানিয়রা, ছাত্রী অভিভাবক ও কলেজের শিক্ষকরা কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান বিভিন্ন সময় কলেজ ফান্ডের হিসাব নিকাশ, কলেজের সম্পদ কুচক্রমহলকে পাইয়ে দেয়া, নিয়োগ বাণিজ্য এবং কর্মস্থলে ঠিকমত উপস্থিত না হওয়ার অভিযোগ তোলেন। এই বিষয়ে কলেজ অধ্যক্ষ মো: কামরুজ্জামান বলেন, আমি এ সম্পর্কে সাংবাদিকদের সাথে কোন কথা বলবো না।

কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোসা: ফাতেমা খানম বলেন, কাঠালিয়ায় একটি মাত্র মহিলা ডিগ্রী কলেজ আমি প্রতিষ্ঠা করি, আমাদের জমির উপরে, এক যুগের বেশি সময়  কলেজটি এমপিওভুক্ত হয়নি, আমি নিজের অর্থ খরচ দিয়ে ক্লাস রুম সহ একাধিক ভবন নির্মাণ করি। যখন কলেজটি এমপিওভুক্ত হয় সেই থেকে প্রতি নির্বাচনে আমার প্রতিষ্ঠানে একটি মহল সভাপতি নির্বাচিত হতে আসে। বিভিন্ন চক্রের মোকাবেলা করে আবারও আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করছি ১৪ দলের মুখপাত্র আমার রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রতি।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন